ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA

ইতিহাস চর্চা ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
ইতিহাস চর্চা ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ছবির ক্যাপশন: ইতিহাস চর্চা ও মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
শাহ আলম | স্টাফ রিপোর্টার: 
‎টাঙ্গাইলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুর রাজ্জাক রচিত ‘ইতিহাসে অমলিন স্মরণীয় দিন’ গ্রন্থের প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎শুক্রবার (২৬ জুন ) সকাল ১০টায় টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানীড়’-এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিবাচক চিন্তার মননশীল লেখক ও ছায়ানীড়ের সভাপতি ড. ইউসুফ খান। প্রধান বক্তা ছিলেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট কবি মাহমুদ কামাল।
‎সংবর্ধিত অতিথি ছিলেন ‘ইতিহাসে অমলিন স্মরণীয় দিন’ গ্রন্থের লেখক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুর রাজ্জাক।
‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক বিভাগীয় প্রধান (অ্যানেসথেসিওলজি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আল মামুন এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার গোলাম নবী।
‎অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছায়ানীড়ের প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান, অধ্যাপক সাদি সালমান, ছবির লেখক আজমির রহমান খান ইউসুফ জাই , তারুণ্য তাওহীদ।
। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ চাঁদ মিয়া, উপদেষ্টা, ছায়ানীড়। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক লুৎফর রহমান।
‎বক্তারা বলেন, ইতিহাসভিত্তিক গ্রন্থ নতুন প্রজন্মকে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁরা ইতিহাস সংরক্ষণে গবেষণাধর্মী লেখালেখি আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।
‎ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক লুৎফর রহমান বলেন, ইতিহাস বিকৃতির অপচেষ্টা রোধে গবেষণাভিত্তিক বই রচনা ও পাঠচর্চার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
‎সংবর্ধিত লেখক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আব্দুর রাজ্জাক বলেন, একটি জাতির অগ্রযাত্রায় ইতিহাসের ভূমিকা অপরিসীম। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে। আমার এ গ্রন্থ সেই চেতনা জাগ্রত করতেই রচিত হয়েছে।
‎অনুষ্ঠানে জেলার সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দেশ বাংলা টিভি ডেস্ক

কমেন্ট বক্স
মৃত্যু চিন্তাই মানুষকে সত্যিকারের সৎ মানুষ করে তুলে
আমি ত আমিই,  আমার যত্ন নিলেই ত সব হয়ে যায়। 
আমি কে?
‎হয়তো, আমি কোনো নাম নয়, কোনো দেহ নয়, কোনো পরিচয়ও নয়, বরং এক অনন্ত চেতনার ক্ষুদ্র প্রকাশ,
যা,জন্ম,মৃত্যু,লাভ,ক্ষতি,সুখ,দুঃখ,সবকিছুর ঊর্ধ্বে থেকে নিজেকেই খুঁজে বেড়ায়।